মালদা

ছাত্র পরিষদ এবং এন.এস.এস-এর যৌথ উদ্যোগে কালিয়াচক সাউথ মালদা কলেজে রক্তদান শিবির

কালিয়াচক সাউথ মালদা কলেজের ছাত্র পরিষদ এবং এন.এস.এস-এর যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল বুধবার। এদিন কলেজের হল ঘরে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। জানা যায়, এই রক্তদান শিবিরের পাশাপাশি থ্যালেসেমিয়া রোগ সম্বন্ধে এক সেমিনারেরও আয়োজন করা হয়। এই শিবিরের উপস্থিত ছিলেন সাউথ মালদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরসাদ আলি, এন.এস.এস-এর সম্পাদক সহ অন্যান্যরা। 

        এবিষয়ে সাউথ মালদা কলেজের ছাত্র পরিষদের সদস্য আসিফ সেখ জানিয়েছেন, ছাত্র পরিষদ ও এন.এস.এস-এর যৌথ উদ্যোগে সমাজ সচেতনতা সহ উন্নয়ন মূলক শিবিরের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিনের এই রক্তদান শিবির।